1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে প্রথম উন্নত জাতের মেডজুল খেজুরের চাষ - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

দেশে প্রথম উন্নত জাতের মেডজুল খেজুরের চাষ

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৯২৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশে প্রথমবারের মতো কুমিল্লায় উন্নত জাতের মেডজুল খেজুরের চাষ করা হয়েছে। এটি পৃথিবীর উন্নত তিনটি জাতের মধ্যে অন্যতম। জন্মে সৌদি আরব, মরক্কো, মিশর ও আমেরিকাসহ পৃথিবীর অল্প কয়েকটি দেশে।

সূত্রমতে, আজওয়া, মরিয়মের মতো মেডজুল উন্নত জাতের খেজুর। বাংলাদেশে প্রথমবারের মতো কুমিল্লা নগরীর বাসিন্দা আহমেদ জামিল সেলিম এটির চাষ করছেন। নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় বাসার সামনে তিনি এই খেজুরের চাষ করেন।

বাগানবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, বাসার সামনে বড় জায়গা। সেখানে আমসহ বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে। মাঝে দুইটি খেজুর গাছ। দুইটিতেই ফুল এসেছে। ফুলের মিষ্টি গন্ধ বাতাসের গায়ে ভাসছে। একটি পুরুষ অন্যটি নারী খেজুর গাছ। পুরুষের ফুল একটু শুকিয়ে এসেছে।

আহমেদ জামিল সেলিম কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি। তিনি বলেন, পৃথিবীর ফল সংগ্রহ করে চাষ করা তার শখ। গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার নাওড়ার পাশাপাশি শহরের বাড়িতেও ফল ফসল নিয়ে কাজ করেন। মেডজুল খেজুর আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে এক আত্মীয় এনে দিয়েছেন। খেতে খুব সুস্বাদু। খাওয়ার পর বীজ গুলো রোপন করেন। পাঁচ বছর আগে বীজ বপন করেন। এবার ফুল এসেছে। ভাগ্যক্রমে একটি পুরুষ অন্যটি নারী হওয়ায় পরাগায়ণের সুবিধা হচ্ছে। এই গাছ থেকে শেকড় জাতীয় চাকার বের হবে। সেগুলো থেকেও নতুন গাছ হবে বলে জানান তিনি।
এতে তিনি সহসা একটি খেজুর গাছের বাগান করতে পরবেন।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মেডজুল সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুর। জন্মে পৃথিবীর অল্প কয়েকটি দেশে। ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় লাগানো গাছ দুইটি দেখে এসেছি। দেশে সম্ভবত এটি প্রথম মেডজুল খেজুরের চাষ। ফল আসার পর এর বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION