1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ মনিকে নিয়ে বানোয়াট বক্তব্য; প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক এখন বাংলাদেশ পুলিশের জন্য সুখবর রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

শেখ মনিকে নিয়ে বানোয়াট বক্তব্য; প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯৪ জন পঠিত

টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ ) থেকে সঞ্জিত বাড়ই,

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনি কে নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকির বানোয়াট, অসাংগঠনিক ও বৃভ্রান্তমূলক বক্তব্যের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা যুবলীগ। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউল বশির টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারন সম্পাদক বিএম মাহামুদুল হক, যুগ্ন সম্পাদক এহিয়া শেখ, আবুল হাসান, ছাত্রলীগের সাধারন সম্পাদক মেখ বাবুল হোসেন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক নাজমুল ইসলাম সহ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকি শোক দিবস উপলক্ষে জুম মিটিংয়ে বলেছেন খন্দকার মোস্তাকের সাথে মিলে শেখ মনি বঙ্গবন্ধুকে হত্যার পথ প্রশস্ত করে দিয়েছিলো। জাতির পিতার ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য দিয়ে দেশ ও জাতিকে বিভ্রান্ত করেছেন। তার এই বক্তব্যে টুঙ্গিপাড়ার জনগন মনোক্ষুদ্ধ ও প্রতিবাদমূখী। তাই তাকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION