1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতির জনকের সমাধিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান

জাতির জনকের সমাধিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৬২৯ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি নেতৃবৃন্দদের নিয়ে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, যুগ্মসাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন। পরে স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্যটি লিখে স্বাক্ষর করেন। এরপর তারা টুঙ্গিপাড়ায় জেলা পরিষদ রেস্ট হাউজ “বিজয়” সম্মেলন কক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভার আয়োজন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION