1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ৩ শিশুসহ শাশুড়িকে পুড়িয়ে হত্যার দায়ে জামাইয়ের ফাঁসি - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গোপালগঞ্জে ৩ শিশুসহ শাশুড়িকে পুড়িয়ে হত্যার দায়ে জামাইয়ের ফাঁসি

  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৫০১ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ জেলার সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের ডুমদিয়া গ্রামে শ্বাশুড়ি ও ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় জামাই আজাদ মোল্যকে মুত্যুদন্ড (ফাঁসি) ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারিক আদালত।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় প্রদান করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে আজাদ মোল্যা (৪৫)।
মামলার বিবরনে জানাগেছে, দন্ডপ্রাপ্ত আজাদ মোল্যার সাথে স্ত্রী শরিফার বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিলো। এর জের ধরে ২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে বাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় জামাই আজাদ।
এ সময় ওই আগুনে পুড়ে শ্বাশুড়ি ফুরিয়া বেগম, আজাদের স্ত্রীর বোনের ছেলে আমিনুর (১৪) ও তামিম (৭) ঘটনাস্থলে এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে স্ত্রীর বোনের মেয়ে তনিমা (৪) মারা যায়।
পরে এ ঘটনায় মৃত ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী পরের দিন বাদী হয়ে আজাদ মোল্যাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত আজাদ মোলাকে মৃত্যুদন্ড (ফাঁসি) ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন, এপিপি এ্যাড. শহীদুজ্জামান পিটু, এপিপি এ্যাড. শামছুন্নাহার বেগম ও এ্যাড. ফজলুল হক খান খোকন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. মো.ফরহাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION