1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চিকিৎসা শেষে মুক্ত আকাশে উড়ল ১৯ শকুন - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চিকিৎসা শেষে মুক্ত আকাশে উড়ল ১৯ শকুন

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪৫১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দিনাজপুর বীরগঞ্জে জাতীয় উদ্যান সিংড়া শালবন শকুন উদ্ধার ও পরির্চযা কেন্দ্রে ৫ মাস চিকিৎসা সেবা শেষে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়েছে ১৯ শকুন ।

শনিবার দুপুরে বীরগঞ্জের জাতীয় উদ্যান সিংড়া শালবন শকুন উদ্ধার ও পরির্চযা কেন্দ্রে থেকে সুস্থ হওয়া শকুলগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়েছে ।

২০২১ সালের নভেম্বরে দেশের বিভিন্ন প্রান্তে আটক হওয়া বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির শকুন উদ্ধার করে নিয়ে আসা হয় দিনাজপুরে বীরগঞ্জ জাতীয় উদ্যান সিংড়া শালবন শকুন উদ্ধার ও পরির্চযা কেন্দ্রে। এখানে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলার পর শকুনদের ছেড়ে দেওয়া হয় প্রকৃতির মুক্ত হাওয়ায়।

শকুন অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরির্বতন মন্ত্রণালয়রে অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ প্রধান বন সংরক্ষক সুফল পরিচালক গোবিন্দ রায়, বন সংরক্ষক বন্যপ্রাণী মোল্লা রেজাউল করিম, পরিচালক বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এএসএম জহির উদ্দিন আকন্দ, বন সংরক্ষক বগুড়া অঞ্চল মো. আমিনুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন প্রমুখ।

দিনাজপুর সামাজকি বন বিভাগের বিভাগীয় র্কমর্কতা বশিরুল আল মামুন জানান, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভশেন অব ন্যাচার (আইইউসএিন) শকুন উদ্ধার ও পরির্চযা কেন্দ্রটি উত্তরবঙ্গে প্রথম।

এই প্রকল্পটির ২০১৬ সালে যাত্রা শুরু হয়। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রচণ্ড শীতের কারণে হিমালয় থেকে আসা দেশের আটটি জেলায় আটক হওয়া শকুন উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলা হয়। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষার পর আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। বিপন্ন প্রায় শকুন রক্ষায় আমরা এই চেষ্টা অব্যাহত রেখেছি। শকুনের বংশ বিস্তার এবং অস্তিত্ব রক্ষায় এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION