1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাহারোলে অপুষ্টি শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট: জামায়াত দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তবুও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী বাজেট উপস্থাপনের পর এই প্রথম কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেলেন ৭৭ লাখ টাকা কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা মুকসুদপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা

কাহারোলে অপুষ্টি শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৮৬০ জন পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে ওয়ার্ল্ড ভিশন বংলাদেশ- কৈকা প্রকল্প কর্তৃক অপুষ্টি শিশুদের মঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দীন, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা বৃন্দ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির মাধ্যমে পরিচালিত কৈকা প্রকল্পের ম্যানেজার জগদময় জানান, জেন্ডার মেইনস্ট্রিমিং ইন মেটারনাল এন্ড চাইল্ড হেলথ প্রকল্পটি’২০২১ সালের মার্চ মাস হতে ৫ বৎসরের নীচে শিশুদের পুষ্টিমান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। প্রকল্পের পুষ্টি উন্নয়নের বিভিন্ন কার্যকরী পদক্ষেপের মধ্যে অন্যতম হল ৫ বৎসরের নীচের শিশুদের বৎসরে অন্তত ৩বার চাউল, ডাউল এবং তেল সরবাহ করা যাতে ঐ শিশু গুলি খাবারের অভাবে পুষ্টিমানের অবনতি না হয় এবং তারা স্বাস্থগত উন্নতি করতে পারে।

এই লক্ষ্যকে সামনে রেখে প্রকল্পটি’২০২১ সালে তিন বার চারটি ইউনিয়নে ৬৫৯ জন লক্ষ্যিত শিশুদের মাঝে প্রত্যেক বার ২৪ কেজি চাল, ৫ কেজি ডাল এবং ৫ কেজি তেল প্রদান করা হয়েছে।

তারই ধারা বাহিকতায় ডাবর ইউনিয়নের পাশা পাশি রসুলপুর, সুন্দরপুর এবং তারগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনদের তত্বাবধানে ৬০০জন অপুষ্টি শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যেখানে রয়েছে ১২ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ কেজি তেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION