1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো দেশ প্রেমিক আর কেউ নেই: এমপি ফিজার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো দেশ প্রেমিক আর কেউ নেই: এমপি ফিজার

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৮৬০ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ মে) বেলা ১২ টায় কাহারোল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত দেশ প্রেমিক আর কেউ নেই। তবুও তার পিতার মত তাকে একাধিবার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্ত পচাত্তরে বঙ্গবন্ধুর পাশে খন্দাকার মোশতাকরা ছিল আর বর্তমানে শেখ হাসিনার পাশে আমরা আছি। কোন অপশক্তিই শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না। তাই নিজেদের ভিতর কোন্দল সৃস্টি করে আওয়ামী লীগের সুনাম নষ্ট করবেন না।

কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

তিনি বলেন, দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে দেশের ১৮ কোটি মানুষের সার্থে।

এর আগে কাহারোল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সকাল সাড়ে ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়।

সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে গনতান্ত্রীক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। ১৮৮টি ভোট পেয়ে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একেএম ফারুক তার নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী মোঃ মনসুর রহমান ভোট পেয়েছেন ৭৫।

সাধারন সম্পাদক পদে ১৩৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল লতিফ তার নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী মোঃ হাফিজুল ইসলাম তিনি পেয়েছেন ১২৯টি ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION