1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বিষ দিয়ে জমির ধান নষ্ট করলো দুর্বৃত্তরা - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জয়পুরহাটে বিষ দিয়ে জমির ধান নষ্ট করলো দুর্বৃত্তরা

  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪১৯ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: পূর্ব শত্রুতার জের ধরে জয়পুরহাটে রাতের আধাঁরে বিষ দিয়ে তিন বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার পুরানাপৈলের গঙ্গাদাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কৃষক এমরান আলী শুক্রবার (১ এপ্রিল) দোষিদের শাস্তির দাবিতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী কৃষক জানান, গত বুধবার গভির রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা শীষ গজানো তিন বিঘা ধানের ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে। তারপর থেকে ধীরে ধীরে পুরো ক্ষেতের সবুজ ধানগাছগুলো পুরে সাদা হয়ে যাচ্ছে। অবিলম্বে এই ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও ক্ষতি পূরণের দাবি জানিয়েছেন ওই কৃষক।

এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ধান হলো কৃষকের প্রাণ। কঠোর পরিশ্রম ও ধার-দেনা করে কৃষকেরা ফসল ফলায়। অন্যায়ভাবে বিষ দিয়ে এই ফসলের যারা ক্ষতি করেছে তাদের শাস্তি হওয়া উচিত এবং কৃষি বিভাগের পক্ষ থেকে এই কৃষককে সহায়তা করা দরকার।

জয়পুরহাট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী কৃষক এমরান আলী শুক্রবার সকালে থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকতা কাউসার ইকবাল জানান, বিষয়টি জানার পরই কৃষি বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কৃষকদের ক্ষতি পূরণ দেওয়ার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION