1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের প্রধানসহ আটক ৪ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

জয়পুরহাটে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের প্রধানসহ আটক ৪

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫০৪ জন পঠিত

ফারহানা আক্তার জয়পুরহাট: জয়পুরহাটে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিকে সাধারণ অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে তথ্য, প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের প্রধানসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

গ্রেপ্তারকৃত ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ধারকি প্রধান পাড়া গ্রামের চৈতুনের ছেলে সাদ্দাম হোসেন(৩২) একই গ্রামের মছির উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন(২৮) হাফিজ মন্ডলের ছেলে আব্দুল মোমেন (৩০) তোতা মিয়ার ছেলে তাজেল হোসেন(২৮)।

ওসি আলমগীর জাহান জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে জয়পুরহাটসহ আশে পাশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ চালিত গভীর নলকুপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে আসছিল। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরিকাজে ব্যবহৃত লাইনের দড়ি, কাটার প্লাস ও চারটি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার(৩১ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION