1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২

  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৩৮ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাওডোবা এলাকায় কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে এক গৃহবধূকে খাওয়ানোর পরে তাকে দলবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার নওডোবা গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে সুবারুল (৪০) ও একই গ্রামের আত্তাব আলীর ছেলে রুবেল হোসেন (৩৫)।
মামলার এজাহারে জানা যায়,  উপজেলার আওলাই ডাহুরিয়া এলাকায় গত রবিবার দুপুরে গৃহবধূর স্বামী ও শাশুড়ি চিকিৎসার জন্য শহরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ি সংলগ্ন ধানের আড়তদার সুবারুল ও তার কর্মচারী রুবেল দুই গ্লাস কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পরে গৃহবধূকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে গৃহবধূর স্বামী ও পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরে তারা গৃহবধূকে  হাসপাতালে ভর্তি করান এবং তার স্বামী ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION