1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফেসবুকে পোষ্ট দেখে পাঁচবিবিতে দুঃস্থ পরিবারকে স্বেচ্ছাসেবকলীগ নেতার ভ্যান প্রদান - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ফেসবুকে পোষ্ট দেখে পাঁচবিবিতে দুঃস্থ পরিবারকে স্বেচ্ছাসেবকলীগ নেতার ভ্যান প্রদান

  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৫৪ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেখে দুঃস্থ ও অসহায় পরিবারকে ১টি ভ্যান, খাবাব ও নগদ অর্থ প্রদান করেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোসাঈদ আল আমিন সাদ।

রোববার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের তমিজ উদ্দিনের পুত্র মমিনুল ইসলাম রাঁঙ্গার পরিবারকে এগুলো দেন তিনি।

মমিনুল গত ১৬ই ফেব্রুয়ারি ধরঞ্জী বাজারে তার পরিবারের একমাত্র উপার্জনের বাহন ভ্যানটি রেখে বাজার খরচ করতে গেলে কে বা কারা তার ভ্যনটি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া ভ্যানটির উপর নির্ভর করে তার পরিবার ও মমিনুলের মৃত বোনের দেড় বছর বয়সী ভাগ্নীর প্রতিদিনের দুধের জোগান হত। কিন্তু ভ্যানটি চুরি হওয়ায় নতুন ভ্যান কেনার সামর্থ্য না থাকায় তার পরিবার ও ভাগ্নীর ভরণ পোষণে দিশেহারা হয়ে পড়েন।

বিষয়টি জানতে পেরে গত ১৭ই ফেব্রুয়ারি উপজেলার রতনপুর গ্রামের মিজানুর রহমান সরকার নামের এক ব্যক্তি নিজের ফেসবুক ওয়ালে একটি মানবিক পোষ্ট করেন। আর তা দেখেই মানবিকতার টানে পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহাঈন আল আমিন সাদ নিজ অর্থায়নে স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিজে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় এ পরিবারটির হাতে ১টি ভ্যান, ২৫কেজি চাল ও নগদ টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মুন্সি, ফেসবুকে পোষ্টকারী মিজানুর রহমান সরকার, সাবেক ছাত্রনেতা ওয়াহেদুল ইসলাম খোকন প্রমুখ।

নতুন ভ্যান পেয়ে মমিনুল ইসলাম রাঙ্গা জানায়, আমি খুব খুশি। আল্লাহ যেন ওনার ভাল কলে। ভ্যানটি হারিয়ে পাগল প্রায় ছিল, সংসার ও এতিম পেয়েটির খাবার জোগার করতে পারত না । আল্লাহ এই ব্যক্তির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, জানায় মমিনুলের বাবা তমিজ উদ্দিন।

ফেসবুকে পোষ্টকারী মিজানুর রহমান বলেন, আমার ফেসবুক পোষ্টের মাধ্যমে একটি পরিবারের উপকার করতে পেরেছি এজন্য সাদ ভাইকে ধন্যবাদ।

পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোসাঈদ আল আমিন সাদ বলেন, ফেসবুকে পোষ্টটি দেখার পর থেকে এই অসহায় দুঃস্থ্য পরিবারটির জন্য কিছু করব, এই ভাবনা থেকেই স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে পরিবারটির হাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে এই সামান্য উপহার দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION