1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

পাঁচবিবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৭৩ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে আজ শনিবার সকাল ৬টা ১ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ ও ৩১ বার তপঃধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে।

শনিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচীর শুভ সুচনা করেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি।
উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ার‌্যান মনিরুল শহীদ মুন্না পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল সাধারণ সম্পাদক ও ৭নং কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল থানার অফিসার ইনচাজ ওসি পলাশ চন্দ্র দেব সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কায়সার আলী মিছির উদ্দিন মন্ডল প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগন পুষ্পস্তবক অর্পণ করে।

পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরন, বিকালে স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION