1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় কলেজছাত্রীর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, এলাকায় তোলপাড় - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় কলেজছাত্রীর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, এলাকায় তোলপাড়

  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৪৮৯ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: কলেজছাত্রীর সঙ্গে সম্পর্ক থাকলেও তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত মণ্ডল। এরপরই প্রকাশ্যে আসে ঐ শিক্ষকের বিয়ে বহির্ভূত সম্পর্কের বিষয়টি। এ নিয়ে এলাকায় রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। অবস্থা বেগতিক দেখে গা ঢাকা দিলেও আড়াল থেকে লোকজন দিয়ে ভুক্তভোগী ঐ তরুণী ও তার পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছেন অভিযুক্ত শিক্ষক।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত সুকান্ত মণ্ডল ঐ গ্রামের সুনীল মণ্ডলের ছেলে। তিনি টুঙ্গিপাড়ার ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার গণমাধ্যম কার্মীদের কাছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী। তিনি বলেন, আমি সুকান্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চাইনি। সুকান্তের প্ররোচনায় তার বন্ধু পূর্ণেন্দু ও রমেন আমাকে অনেক বুঝিয়ে রাজি করায়। কিছুদিন পরই সুকান্ত আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে। এভাবে কিছুদিন চলার পর বিষয়টি গ্রামে জানাজানি হয়। তখন গ্রাম্যভাবে দুই পক্ষ বসে আমাদের আলাদা হয়ে যেতে বলে।

তিনি আরো বলেন, গ্রামের মুরব্বিদের কথার সম্মান রেখে আমরা আলাদা হয়ে যাই। তখন দ্রুত বিয়ের কথা বলে আবার প্রেমের সম্পর্কে জড়ায় সুকান্ত। এরপর একাধিকবার বিভিন্ন হোটেলে আমরা রাত কাটাই। কিছুদিন পর রেজিস্ট্রি করার জন্য আমি তাকে চাপ দেই। কিন্তু সে আমাকে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়। এক পর্যায়ে আমার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয়। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি সুকান্ত প্রেমের নামে প্রতারণা করেছে।

ঐ কলেজছাত্রীর অভিযোগ, সুকান্ত বিভিন্ন লোকজন দিয়ে তাকে ও তার পরিবারকে নানাভাবে হয়রানি করছে। অবস্থা বেগতিক দেখে সুকান্ত গা ঢাকা দিয়েছে।

অভিযুক্ত শিক্ষক সুকান্ত মণ্ডল বলেন, তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। এখন আর নেই। তার সঙ্গে আমি কোথাও রাত কাটাইনি। এ সমস্যা মেটাতে গ্রামের মুরব্বিরা উদ্যোগ নিয়েছেন।

জানা গেছে, গত বছরের ৬ নভেম্বর ঐ তরুণীর সঙ্গে রাজধানীর ওয়ারীর একটি আবাসিক হোটেলে রাত কাটান সুকান্ত মণ্ডল। ঐ হোটেলের রেজিস্টার অনুযায়ী, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টায় তারা হোটেলে প্রবেশ করেন এবং পরদিন একই সময় হোটেল ত্যাগ করেন। রেজিস্টারে অভিযুক্ত ও ভুক্তভোগীর স্বাক্ষরও রয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কল্পনা রানী ঘোষ বলেন, এ বিষয়ে ভুক্তভোগী তরুণী কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION