1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা - Bangladesh Khabor
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, ৩জনের আমৃত্যু কারাদণ্ড গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ বাউফলে সাংবাদিক-রাজনীতিবিদদের হুমকি, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা সভা কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস সোনারগাঁয়ে সেচ্ছাসেবক দলের নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

কোটালীপাড়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক বরাদ্দের পর ২১৭ সংসদীয় আসন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)’র কোটালীপাড়ায় ব্যাপক ভাবে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। চলছে জনসভা মাইকিং উঠান বৈঠক লিফলেট বিতরণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটের আশায় দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। শুনাচ্ছেন মাদক বেকার সমস্যার সমাধান সহ উন্নয়নের ঝুড়ি ভরা গল্প।

পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে রাস্তাঘাট সহ চারপাশ। গ্রামগঞ্জ হাট বাজার চায়ের দোকানে প্রতিনিয়ত বসছে নির্বাচনী আড্ডা। চায়ের চুমুকে বইছে নির্বাচনী আমেজ। নিজ পছন্দের প্রার্থীর পক্ষে কেহ কেহ গাইছেন গান। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এ চিত্র।

নির্বাচনকে ঘিরে প্রশাসনের আনাগোনা বেড়েছে চোখেপড়ার মতো। অদ্যবধি কোথাও ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা। এবারের নির্বাচনে উক্ত আসনে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এদের মধ্যে বিএনপি মনোনিত এস এম জিলানী ধানের শীষ, গণঅধিকার পরিষদের আবুল বসার দাড়িয়া ট্রাক, স্বতন্ত্রের- গোবিন্দ চন্দ্র প্রামানিক ঘোড়া, মোঃ হাবিবুর রহমান ফুটবল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মারুফ শেখ হাতপাখা, বাংলাদেশ খেলাফত মজলিশের আব্দুল আজিজ রিক্সা, গনফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস উদীয়মান সূর্য, এবং এনপিপির শেখ সালাউদ্দিন আম প্রতিক নিয়ে লড়াই করছেন।

জয়ের লক্ষে আশাবাদ ব্যক্ত করেছেন সকলেই। কে পরবেন বিজয়ের মুকুট তা নির্ধারণ করবেন অত্র এলাকার ভোটার বৃন্দ। সন্ত্রাস সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচন কামনা করেছেন সাধারণ জনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION