1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামে সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা-এর উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান।

তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নাগরিক সেবামূলক কর্মসূচি সম্পর্কে উপস্থিত জনগণের মাঝে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করেছে। ক্রমান্বয়ে দেশের প্রতিটি পরিবার এই ফ্যামিলি কার্ড পাবেন তবে ফ্যামিলি কার্ডের জন্য আপনারা কোনো ধরণের টাকা-পয়সা লেনদেন করবেন না।

অনুষ্ঠানে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে তথ্য অফিসার মোঃ সুলাইমান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত ফ্যামিলি কার্ড ইতোমধ্যে পাইলট প্রকল্প আওতায় চালু হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশব্যাপী চালু করা হবে। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষক কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

উঠান বৈঠক শেষে উপস্থিতিদের মাঝে সরকারের বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে নির্মিত জনসচেতনতামূলক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীদের জন্য বিশেষ গাড়ি সার্ভিস এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION