1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৮ জন পঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছেড়ে যাওয়া ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

আলী হোসেন ফকির বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে রাজধানী ছেড়ে লাখো মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। এ বিশাল জনস্রোতের দুর্ভোগ কমাতে এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের অন্যতম ব্যস্ত এ দুই মহাসড়কে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বাড়তি জনবল মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বিশেষ করে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল এবং যত্রতত্র পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। তিনি বলেন, আমরা আইজিপি এবং গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কাছে অনুরোধ জানাচ্ছি, যাতে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয় এবং মহাসড়কে ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কের যানজটপ্রবণ এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

সমাবেশে গাজীপুর জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঈদযাত্রায় মানুষের স্বস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে বলে আইজিপি আলী হোসেন ফকির আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION