1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪০ জন পঠিত

ন, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি জমি দখল করে মন্দির নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও নির্মাণকাজ বন্ধ হয়নি বলে দাবি করেছেন এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ী গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, খাগবাড়ী গ্রামের ২৮ নম্বর গোবিন্দপুর মৌজার বিআরএস ৮৫৫ নম্বর দাগে মোট ১১ শতাংশ জমির মালিক ছিলেন শীতল হালদার, বিমল হালদার ও অমল হালদার। পরবর্তীতে অমল হালদার মারা গেলে তার স্ত্রী নিভা হালদার ওই দাগের ৩.৮৩ শতাংশ জমির মালিক হন। এছাড়া ৪১০ নম্বর দাগের ৪.২২ শতাংশ জমিসহ মোট প্রায় ৮ শতাংশ জমি তিনি খাগবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির কতৃপক্ষের কাছে বিক্রি করেন।
অভিযোগ রয়েছে, মন্দির কমিটি ক্রয়কৃত জমির বাইরে গিয়ে একই দাগে অন্য দুই শরিকের অবিক্রীত জমিসহ অতিরিক্ত জায়গা দখল করে সেখানে মন্দির নির্মাণ করছেন। পাশাপাশি জনসাধারণের দীর্ঘদিনের ব্যবহৃত একটি ইটের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি, ক্রয়কৃত জমির সীমা অতিক্রম করে অন্তত ৫২ শতাংশ খাস খতিয়ানের সরকারি জমিও জোরপূর্বক দখল করে সেখানে প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে করে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটছে এবং এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে সরকারি জমি দখল করে মন্দির নির্মাণের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা শংকর হালদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ করার পরও নির্মাণকাজ বন্ধ হয়নি বলে তিনি দাবি করেন। বরং দখল কার্যক্রম অব্যাহত থাকায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।

শংকর হালদার আরও অভিযোগ করেন, তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জীবননাশের হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে খাগবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হরশিত বাড়ৈ বলেন, “আমরা সমঝোতার ভিত্তিতেই কাজ করছি।”

রাধাগঞ্জ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কিশোর কুমার চক্রবর্তী বলেন, “মন্দির নির্মাণের কার্যক্রম বন্ধ করার জন্য আমরা বাধা দিয়েছিলাম। কিন্তু তারা সেই বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, “শংকর হালদার নামে একজন এ বিষয়ে অভিযোগ করেছিলেন। তখন চেয়ারম্যান ও মন্দির কমিটির সঙ্গে কথা বলা হয়েছিল। তারা জানিয়েছিল জনসাধারণের চলাচলের জন্য বিকল্প রাস্তা রয়েছে এবং মন্দিরের অবস্থান ঠিক আছে। সরকারি জায়গা উন্মুক্ত থাকলে সবাই ব্যবহার করতে পারে। তবে যদি এখন দেখা যায় তারা অবৈধভাবে সরকারি জায়গায় প্রাচীর নির্মাণ করে জায়গাটি বদ্ধ করে ফেলেছে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে দ্রুত তদন্ত করে সরকারি জমি দখলমুক্ত করা এবং জনসাধারণের চলাচলের রাস্তা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION