1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮৬ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে রাতের আঁধারে বিষ প্রয়োগে একটি মাছের ঘের থেকে প্রায় লক্ষাধিক টাকার চিংড়ি ও দেশীয় প্রজাতির সাদা মাছ চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরপাড়া গ্রামে ৩৫ শতক জায়গা নিয়ে গঠিত সাগর মীরের ঘের থেকে গত বুধবার (১১ মার্চ) রাতের যেকোনো সময়ে মাছ চুরির এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মাছ চুরির ঘটনাটি প্রথমে জানতে না পারলেও সাগর মীরের মা হালিমা বেগম (৫০) পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে যখন মাছের খাবার দিতে ঘেরের পাড়ে আসেন তখন তিনি অল্প সংখ্যক ছোট ও মাঝারি আকৃতির মরা মাছ ভাসতে দেখে নিশ্চিত হন যে তাদের ঘেরের মাছ চুরি হয়ে গেছে।

এই ঘটনায় ঢাকায় বসবাসরত ভুক্তভোগী সাগর মীরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি ঢাকায় ছোট্ট একটি চাকুরী করে পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে জীবন জীবিকা নির্বাহ করে চলেছি। পরে সংসারের অভাব অনটন ঘোচাতে ধার-দেনা করে অল্প কিছু জায়গা কিনে ঘের করে গলদা চিংড়ি মাছ ও সাদা মাছের চাষ করি এই লক্ষ্যে যে, সেখান থেকে আমিষের ঘাটতি পূরণ হওয়ার পরেও অতিরিক্ত মাছ বাজারে বিক্রি করে সংসারের কিছুটা অভাব-অনটন লাঘব হবে। কিন্তু কে জানতো যে, অজ্ঞাত চোর চক্র আমার এত বড় ক্ষতি করবে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের রঘুনাথপুর ইউনিয়নে আর না ঘটে।

পরে মাছ চুরির এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিক সাগর মীরের মা শুক্রবার (১৩ মার্চ) ঞগোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION