1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ডেঙ্গু মশার সম্ভাব্য লার্ভা জন্মানোর স্থানগুলো পরিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ অন্যান্যরা র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION