1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি - Bangladesh Khabor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২২০ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এ ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর।
পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনটি দফতরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির এ ঘটনা ঘটে। এসময়  তিনটি দফতরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে এ ঘটনা ঘটনায় চোর চক্র।  এসময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
তবে এতে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। একই সঙ্গে তিনটি সরকারি দফতরে চুরির ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ। রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর দফতরগুলো পরিদর্শন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION