1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রমিক নেতা বাসু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন  - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

শ্রমিক নেতা বাসু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন 

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে মটর শ্রমিক নেতা সাইদুর রহমান বাসু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর রায় ঘোষণা করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।

বুধবার (২৮ জানুয়ারি) ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় প্রদান করেন।

রায়ে ৫ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া বাকি ১১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ৩০২ ও ৩৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: ১. বুলবুল শেখ ২. হেদায়েত শেখ ৩. তফসির শেখ (পলাতক) ৪. ঝন্টু শেখ (পলাতক) ৫. কিবরিয়াল কাজী। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড টটকার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অপর ৪ আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন: মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলিমুজ্জামান বিটু (পলাতক) এবং প্রিন্স খাঁ।

এছাড়া মামলার বাকি ১১ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তারা হলেন: ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আকরাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ এবং শওকত শেখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION