1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর, সম্পাদক জিহাদ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

পাঁচবিবিতে উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর, সম্পাদক জিহাদ

  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫১৭ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

সম্মলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের সাংগাঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপিসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি এস এম কামাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল পূনরায় সভাপতি, বিলুপ্ত কমিটির সাধারণ
সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে সিনিয়র সহ-সভাপতি এবং পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ৭নং কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল সাধারণ সম্পাদক ও আবু সাঈদ আল মাহবুব চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION