1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন'র শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

বঙ্গবন্ধুর সমাধিতে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন’র শ্রদ্ধা নিবেদন

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৫৬৯ জন পঠিত
স্টাফ রিপোটার ,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম) (অতিরিক্ত আইজিপি)।
মঙ্গলবার দুপুরে র‍্যাবের হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর, পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে র‍্যাবের মহাপরিচালক ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনায় বি‌শেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। 
এ সময় স্বাস্থ্যবিধি মেনে র‍্যাব সদর দফতরের এডিজি এডমিন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ (বিপিএম), র‍্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার র‍্যাব-৮ তাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিপিএম (বার), টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম, টুঙ্গিপাড়া পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আলীদুর রহমান হীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে র‍্যাবের মহাপরিচালক  চৌধুরী আবদুল্লাহ আল মামুন বঙ্গবন্ধু ভবনে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION