1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে টাকা দাবি - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

পাঁচবিবিতে গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে টাকা দাবি

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪৮৭ জন পঠিত

 ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শুকানপুর গ্রামে রাতের আঁধারে ফরিদ হোসেন নামে পল্লীবিদ্যুৎ সমিতির এক গ্রাহকের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নর নামে তল্লাশী চালিয়ে গ্রাহকের মিটার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পল্লীবিদ্যুৎ সমিতির শালাইপুর সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুল ইসলামসহ কয়েকজন লাইনম্যানের বিরুদ্ধে।

শুকানপুর গ্রামের ফরিদ হোসেন বলেন, কিছুদিন আগে হঠাৎ করে রাতের বেলায় পারা প্রতিবেশী কাউকে না জানিয়ে শালাইপুর সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুল ইসলামসহ কয়েকজন লাইনম্যান আমার বাড়িতে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নর নামে বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশী চালিয়ে অবৈধ সংযোগ না পেয়ে পরে মিটারের তারে নাকি ফুটা পাওয়ার অভিযোগে বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এবং পরের দিন সকালে আমাকে তাদের শালাইপুর পল্লীবিদ্যুৎ অফিসে দেখা করার জন্য আমার স্ত্রীকে বলে আসেন।

পরের দিন সকালে পল্লীবিদ্যুৎ সমিতির বড়পুকুরিয়া সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুলের সঙ্গে দেখা করলে তিনি আমাকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারলে মোটা অংকের জরিমানাও হবে।

তার থেকে আমাকে ৪০ হাজার টাকা দেন বিষয়টি এখানেই মীমাংসা করে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে দিব। এই শুনে বাড়িতে আসার কিছুক্ষণ পরে অফিসের লোক এসে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে দিয়ে যায়। পরে ওই দিন সন্ধ্যায় ১০ হাজার টাকা নিয়ে আনোরুলকে দিয়ে আসি।

তিনি আরো বলেন, এ ঘটনার কয়েকদিন পরে পুনরায় আনোয়ারুল আমার বাড়িতে গিয়ে মিটার ভাঙ্গার জন্য পায়তারা করে এবং আমার বাড়িতে গিয়ে বলে আপনার স্বামীকে একটা ভালো মিটারের জন্য অফিসে গিয়ে আবেদন করতে বলবেন। এসময় আশপাশের লোকজন এসে ভিড় করলে তারা মিটার না ভেঙ্গে চলে আসেন।

পরবতর্তীতে বিষয়টি আমি পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে তাদের জানালে তারাই আবার আমার ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পল্লীবিদ্যুৎ সমিতির শালাইপুর সাব-স্টেশনের ইনচার্জ আনোয়ারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল বারী বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ওই গ্রাহকের ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. এনামুল হক বলেন, নিয়ম অনুযায়ী ওই গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্নর পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা। পরে অফিসিয়ালভাবে নিষ্পত্তি হওয়ার পরে ওই গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। এক্ষেত্রে অফিসিয়ালভাবে বিষয়টি নিষ্পত্তির আগে তিনি ওই গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। এই বিষয়টি তিনি অনিয়ম করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION