1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৫ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জেলায় পরকিয়ার জের ধরে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ তিন আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো: নুর ইসলাম জনাকীর্ণ আদালতে মৃত্যুদন্ডের এ আদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি দেওগ্রামের নিহত রহিম বাদশার স্ত্রী আকলিমা বেগম (২৭), শালগ্রামের সেলিম হোসেন (৩৪) ও একই এলাকার গোপালপুর গ্রামের আইনুল হোসেন (৩৭)। মামলায় জামিন নেয়ার পর থেকে আসামী আকলিমা বেগম পলাতক থাকলেও অন্য দুই আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করা হয়।

মামলা সূত্রে জানাগেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি দেওগ্রামের রহিম বাদশা ছিলেন মাইক্রোবাস চালক। তার সহকারি ছিলেন একই এলাকার শালগ্রামের আসামী সেলিম হোসেন। সেই সূত্র ধরে বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে সেলিম রহিম বাদশার স্ত্রী আকলিমা বেগমের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। সেই সম্পর্ক পোক্ত করতেই সেলিম তার বন্ধু আইনুলকে সাথে নিয়ে রহিম বাদশাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের ১০ জুলাই বাড়ি ফেরার পথে পাঁচবিবি উপজেলার বারোকান্দি সড়কে রহিম বাদশাকে তারা গলা কেটে হত্যার পর মাইক্রোবাসে রেখে পালিয়ে যায়।

পরের দিন ১১ জুলাই তার লাশ উদ্ধারের পর নিহতের বাবা শাহাদত হোসেন অজ্ঞাতনামা আসামী করে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। মামলার তিনদিন পর পুলিশ সেলিম হোসেনকে গ্রেফতার করলে হত্যার মূল রহস্য উদঘাটন হয়। পরে মামলার অপর দুই আসামীকেও পুলিশ গ্রেফতার করে।

মামলায় জামিন নেয়ার পর থেকে আসামী আকলিমা বেগম পলাতক রয়েছে।
মামলায় দীর্ঘ প্রায় ৬বছর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে হত্যাকান্ডের সাথে সন্দেহাতীতভাবে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত আসামীদের বিরুদ্ধে এ রায় ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION