1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ১৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাটে ১৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৯ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাটঃ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার আমিনুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন নজীপুর বাজার থেকে ১০০ গজ দক্ষিণে অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ বাদশা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাবের একটি চৌকশ অপারেশনাল দল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাদশা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন খলিফাপাড়া এলাকার মোস্তাকিম এর ছেলে।

র‌্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাদশা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী, নওগাঁ এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে নওগাঁ জেলার পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION