1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

পাঁচবিবিতে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ

  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৭ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: সুইড বাংলাদেশের আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১২ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বরমান হোসেন স্কুলের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে সুইড বাংলাদেশ এর সহযোগীতায় ও বুয়েটের অধ্যাপক ড. তাহমীদ এম.আল. হুসাইনির প্রদত্ত শীতবস্ত্র ও আর্থিক সহযোগীতা তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুন ফেরদৌস, ফিল্ড সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, সমাজ সেবা অফিস দেব দুলাল পাহান, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক -ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাগজানা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফ হোসেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী নির্বাহী পরিচালক ও জাতীয় নির্বাহী কমিটি সুইড বাংলাদেশের সদস্য দীপঙ্কর অধিকারী। সঞ্চালনায় করেন প্রধান শিক্ষক রেজাউল করিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION