1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাটে গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৮ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: বিপুল পরিমাণ গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল নওগাঁ জেলার সদর থানাধীন দয়ালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন গোপালকৃষ্ণপুর এলাকার ইন্তাজ আলীর ছেলে আব্দুল মতিন (২৩) ও দক্ষিণ লক্ষিপুর এলাকার মৃত তায়েজ আলীর ছেলে ফিরোজ হোসেন (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল মতিন ও ফিরোজ হোসেন দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তাদের দু’জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION