1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমার ভোট গেল কই! - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

আমার ভোট গেল কই!

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯০ জন পঠিত

 ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে ইউপি নির্বাচনে একটি ভোটও পাননি কুসুম্বা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ৯নং ওয়ার্ড এর  সদস্য প্রার্থী তালা প্রতীকের রবিউল ইসলাম রানা। তার ফলাফল পত্রে ভোটের সংখ্যা শূন্য।

শূন্য ভোট পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে ওই এলাকায়। প্রার্থী নিজেই লজ্জায় ক্ষোভে শঙ্কিত। তিঁনি নিজের ভোটটি খুঁজে পেতে নির্বাচন অফিসের দ্বারে দ্বারে ঘুরছেন। ৭ম দফায় ৭ ফেব্রুয়ারী, পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ওই ইউনিনের ৯নং ওয়ার্ডে  সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম্বা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম রানা।

প্রতীক পাওয়ার পর বিজয়ী হতে অন্যান্য প্রার্থীর মত কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা চালান তিনি। নির্বাচনে সবার মতো দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে প্রতীক ও প্রার্থীর প্রচারণা। পোস্টার লাগানো হয় ওয়ার্ডের সর্বত্রই। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। ভোটের দিন কেন্দ্রে নিজের তালা প্রতীকে এজেন্টও ছিল।

অথচ সোমবার দিন শেষে গণনা করে দেখা যায়, তিঁনি একটি ভোটও পাননি। ফলাফল শীটে দেখা যায়, রবিউল ইসলাম রানা তালা প্রতীকে কোনো ভোট না পেলেও তার প্রতিদ্বন্দ্বী  প্রার্থী ভপেন চন্দ্র মন্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৯৩, আজিজুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৬৮২ ভোট,ও ময়নুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ৭৩৫ ভোট।

রবিউল ইসলাম রানা বলেন, তিঁনি, তাঁর স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য,আত্মীয় স্বজন, তার শুভাকাঙ্ক্ষী কর্মী-সমর্থক ও এজেন্ট কেউই কী তাকে  ভোট দেয়নি। প্রশ্ন ওই প্রার্থীর। কেউ যদি ভোট নাই দেয় তাহলে নিজের ভোটটি গেল কোথায় ?

এ-বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার বলতে পারবেন। তবে তিঁনি চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION