1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘অতন্দ্র প্রহরীর মতো দেশের মানুষকে আগলে রেখেছে আ. লীগ’ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম

‘অতন্দ্র প্রহরীর মতো দেশের মানুষকে আগলে রেখেছে আ. লীগ’

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজ দেশের মানুষকে অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছে। দলীয় প্রধান শেখ হাসিনা আছেন বলেই আমরা ভালো আছি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সব ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে সজাগ থাকতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ।

বুধবার দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএম কামাল হোসেন বলেন, ষড়যন্ত্রকারীরা দেশকে ধ্বংসে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। সরকারের উন্নয়নের জোয়ার আর বৈশ্বিক সুনাম ক্ষুণ্ন করতে দেশ বিরোধী অপশক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিটি ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী মণ্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য আব্দুল আওয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এসএম সোলায়মান আলী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, মহসীন আলী, গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION