1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতির পিতার সমাধিতে বাংলাদেশ সম্পাদক ফোরামের শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জাতির পিতার সমাধিতে বাংলাদেশ সম্পাদক ফোরামের শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৬৩১ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সম্পাদক ফোরামের নবগঠিত নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শহীদ সকল সদস্যের রূহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। দেশের সংবাদপত্র শিল্পের বিরাজমান সংকট উত্তরণে, মিডিয়ার বিভিন্ন সমস্যার সমাধানে এবং সাংবাদিকতা পেশার মান সুসংহত করার লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে “বাংলাদেশ সম্পাদক ফোরাম”।

নবগঠিত ফোরামের উদ্দেশ্য ও নীতি হলো মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যমের ভূমিকা সুসংহত করা। তাছাড়া গণমাধ্যমের স্বার্থ সংরক্ষণ, গণতন্ত্র সুরক্ষার জন্য সাংবাদিকতা, তথা মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও দেশের উন্নয়নের পক্ষে কাজ করবে ফোরাম। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের অন্যতম উপদেষ্টা, আমাদের কুমিল্লার সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেন, সংগঠনের আহ্বায়ক: দৈনিক স্বদেশ প্রতিদিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুগ্ন আহবায়ক: আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার, আমাদের নতুন সময়ের সম্পাদক নাসিমা খান মন্টি, সদস্য সচিব: দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, সদস্য: দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ, ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ড. এনায়েত করিম, মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, শেয়ারবিজের সম্পাদক মীর মনিরুজ্জামান, বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবু, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, প্রতিদিন সংবাদের সম্পাদক এস এম মাহবুবুর রহমান, বাংলাদেশ বুলেটিনের সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী, ডেইলি সিটিজেন টাইমসের সম্পাদক নাজমুল আলম তৌফিক, আজকের বার্তার (বরিশাল) সম্পাদক কাজী নাছির উদ্দিন বাবুল, স্বদেশ সংবাদের (ময়মনসিংহ) সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, দৈনিক সিলেট মিররের (সিলেট) সম্পাদক আহমেদ নূর, দৈনিক রাজপথের দাবির (খুলনা) সম্পাদক মকবুল হোসেন সহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে ফোরামের নবগঠিত নেতৃবৃন্দ পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION