1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উজিরপুরে প্রধানমন্ত্রীর দূর্যোগ সহনীয় ঘর উদ্বোধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

উজিরপুরে প্রধানমন্ত্রীর দূর্যোগ সহনীয় ঘর উদ্বোধন

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫২৮ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

উজিরপুরে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী ১৭ হাজার ৫ জন অসহায় গৃহহীনদের মাঝে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ভবনের একযোগে উদ্বোধন করেছেন। এ উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, এ্যাড. শহিদুল ইসলাম, ইউসুফ হোসেন হাওলাদার, সরোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নবনির্মিত বাসগৃহ হস্তান্তর করেন মোঃ শাহে আলম এমপি। বেলা ১২টায় উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের তাছলিমা বেগমের বাসগৃহ হস্তান্তরের মধ্য দিয়ে উপজেলার ২০টি বাসগৃহ হস্তান্তর হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের টিআর কর্মসূচীর আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ঘরপ্রতি ২ লক্ষ ৯৯ হাজার ৮শত ৬০ টাকা ব্যয়ে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION