1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে বিএনপি নেতার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

গৌরনদীতে বিএনপি নেতার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৭৫৪ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

পূর্ব বিরোধের জেরধরে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়ীতে রাতের আঁধারে হামলা চালিয়ে বসতঘর, মুরগীর ফার্ম ভাংচুর ও মাহিলাড়া বাজারের দোকান ঘরে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান শিকদার জানান, গত কয়েকদিন আগে তার সহদর সবুজ শিকদারের সাথে মাহিলাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল করিম হারুন বয়াতীর ভাই হুমায়ুন বয়াতীর তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতন্ডা হয়। তারই জেরধরে সোমবার রাতে কৃষকলীগ নেতা রেজাউল করিম হারুন বয়াতী ও তার চাচাতো ভাই জসিম বয়াতীর নেতৃত্বে ১৫/২০ জন মিলে দেশীয় অ¯্র নিয়ে বিএনপি নেতা শাহজাহান শিকদারের বসতবাড়ীতে হামলা চালিয়ে বসতঘর ও মুরগীর ফার্ম কুপিয়ে ভাংচুর করা হয়। তিনি আরও জানান, হামলাকারীরা বসতবাড়ীতে থাকা নারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে মাহিলাড়া বাজারে তার (শাহজাহান) দোকান ঘরে তালা লাগিয়ে দেয়। তবে বসতবাড়ীতে হামলার বিষয়টি অস্বীকার করেছেন রেজাউল করিম হারুন বয়াতী ও তার চাচাতো ভাই জসিম বয়াতী।
গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, এবিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION