1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার  - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার 

  • Update Time : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬১ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের চৌকস আভিযানিক দল পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন শান্তাহার বটতলী নামক স্থানে হীরা ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে 
১১ কেজি গাঁজাসহ ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানাধীন গোরঙ্গগোলা এলাকার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আব্দুর রহিম (৩২), কুল্লাপাথর এলাকার শাহ আলমের ছেলে শুভ চৌধুরী (২১), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বেরুলী এলাকার আব্দুল জলিল শেখের ছেলে রুবেল (২৫), কুমিল্লা জেলার সদর দক্ষিন কুমিল্লা থানাধীন সালমানপুর এলাকার আশরাফুল আলীর স্ত্রী মোছাঃ নুরজাহান সুমি (২৫) ও তার মেয়ে আয়েশা আক্তার বয়স-১০ মাস), মাগুড়া জেলার শ্রীপুর থানাধীন বড়ইচড়া এলাকার ইউসুফ মোল্লার কণ্যা মোছাঃ সুমাইয়া আক্তার লায়লা (২৭), কে হাতেনাতে গ্রেফতার করেছে। 
এ সময়ে গ্রেফতারকৃতদের নিজ হেফাজতে থাকা ১১ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার, ২ টি ব্যাগ, ৮ টি মোবাইল ফোন, ১৬ টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড ও মাদক বিক্রয়লব্দ নগদ ১০০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
অপরদিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আরও একটি চৌকস আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছি থানাধীন মিঠাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অত্র এলাকার স্থানীয় বাসিন্দা মৃত তোজাম্মেল মন্ডলের ছেলে মাদক কারবারি বাবলু মন্ডল (৫২) কে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ্-ফি-তাহমিন তৌকির, (ই), বিএন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ ও বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন স্থানে  মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে বগুড়া জেলার আদমদীঘি ও নওগাঁ জেলার বদলগাঁছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION