1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে সোনালী আঁশের সোনালী দিন ফেরায় কৃষকের মুখে সুখের হাসি  - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

জয়পুরহাটে সোনালী আঁশের সোনালী দিন ফেরায় কৃষকের মুখে সুখের হাসি 

  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৪ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
এবছরের আবহাওয়া অনুকূলে থাকায় জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে।লক্ষ্যমাত্রার চেয়েও অতিরিক্ত জমিতে পাট চাষ করছেন কৃষকেরা।এবছরের পাটের দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।
গত বছর পাটের দাম মোটামুটি ভাল পাওয়ায় এবছরও অধিক জমিতে পাটের চাষ করছেন এই উপজেলার কৃষকেরা। এবছর বৃষ্টি কম হয়েছে,বৃষ্টি আর বেশি হতো তাহলে পাটের মান আরো ভাল হত কৃষকেরা আরও দাম ভালো পেতো। পাট কর্তন,পানিতে ডোবানো ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন এই উপজেলা কৃষকেরা। অনেকে পাট থেকে আঁশ ছাড়ানোর পর শুকায়ে বাজারে বিক্রয় করছেন।বাজারে প্রতি মণ বিক্রয় হচ্ছে পাট ২৭’শ থেকে ৩’হাজার টাকা দরে। প্রথমে দাম ২৩’শ থেকে ২৪’শ টাকা মণ ছিল।
পাঁচবিবি উপজেলার কোতোয়ালীবাগ গ্রামের কৃষক আঃ আজিজ,রতনপুরের মামনুর রশিদ ও মালিদহ গ্রামের মিজানুর রহমান বলেন, বিঘা প্রতি জমিতে হালচাষ,সার-বীজ, সেচ-নিড়ানী, পাট কর্তন, ধোয়া শুকানো ব্যয় ৭-৮ হাজার টাকা হতে পারে। প্রতি বিঘায় পাট পাওয়া যাচ্ছে ১০-১২ মণ। ৩ হাজার টাকা মণ দরে বিক্রয় করলে প্রায় ৩৬ হাজার টাকা হয়। এতে খরচ বাদে বিঘা প্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ হবে। অপরদিকে পাটখড়ি পেয়ে কৃষাণীরা বেশ খুশি।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও অতিরিক্ত ১৫৫০’শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।বাংলাদেশে গবেষণা দ্বারা উদ্ভাবিত রবি-১ ও ফালগুনি তোষা জাতের পাটের গুণগতমান আরো ভালো বলেও জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION