1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাচীর নির্মাণে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরত্বর আহত - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাচীর নির্মাণে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরত্বর আহত

  • Update Time : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৯ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্ত এলাকায় লকমা গ্রামে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকের বোন-ভগ্নিপতি ও পরিবারের অন্য সদস্যরা গুরত্বর আহত হয়েছে। আহতরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আহতের ছেলে ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোটার সাংবাদিক আবদুল আলীমের ভাগিনা শহিদ হোসেন বাদী হয়ে ৭ জনের নামে থানায় মামলা করেন।
মামলা ও জানাগেছে, উপজেলার পশ্চিম কড়িয়া লকমা গ্রামের আনোয়ার হোসেন ও তার ছেলে আদালতের রায় পেয়ে গত ৮ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেন। নির্মাণের একটু পরেই প্রতিপক্ষ উপজেলার রাধাবাড়ির গোলজারের ছেলে আতিকুল (২৮), রতনপুরের সেকেন্দারের ছেলে শাকিব (৩৫), পশ্চিম কড়িয়ার শরিফ উদ্দিনের ছেলে করিম (৫০) ও মীরশহিদ (৪৫), করিমের স্ত্রী বিলকিছ (৪৫), আতিকুলের স্ত্রী সুমাইয়া (২৫) ও পাঁচবিবি মাতাইশ মঞ্জিল মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান মিন্নুর (৩৫) সহ আরো অনেকেই মিলে প্রাচীরটি ভাঁঙ্গতে শুরু করে।
এসময় প্রাচীর ভাঁঙ্গতে বাঁধা দিলে তারা লাঠি, ছোরা, দা, হাসুয়া, লোহার রড ও বাটাম দিয়ে বাদীর পরিবারকে আক্রমন করে এলোপাতারি মারপিট করে। এতে বাদীর, তার বাবা ও মায়ের শরীরে বিভিন্ন স্থানে জখম হয়।  বাদীর মা লিলিফা বেগমের মাথায় ও বাবা আনোয়ার হোসেনের হাতে হাসুয়া দিয়ে কোপ দিলে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। [  হাসপাতাল সুত্রেজানাগেছে,  বর্তমানে আহত লিলিফা বেগমের অবস্থা এখানো আশংকাজনক। তার মাথায় বেশ কটি সেলাই পড়েছে কিন্তু মাথা দিয়ে এখনো রক্ত ঝড়ছে বলে জানাগেছে।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম সারওয়ার বলেন, ৬/৭ অজ্ঞাত সহ ৭ জনের নামে থানায় একটা মামলা হয়েছে। এ মামলার ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বাকিী আসামীদের দ্রুত গেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, ঘটনাটি ন্যাক্কারজনক এ বিষয়ে পুলিশ আসামীদের ধরার ব্যাপারে সক্রিয় কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION