1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে একসঙ্গে তিন নবজাতকের জন্ম, হাসপাতালে ভিড় - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

জয়পুরহাটে একসঙ্গে তিন নবজাতকের জন্ম, হাসপাতালে ভিড়

  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২০ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটে বিলকিস বেগম (৩৫) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন।  ৩ সন্তানের মধ্যে ২ জন ছেলে ও ১ জন মেয়ে। বুধবার (৮ সেপ্টেম্বর)  জয়পুরহাট আধুনি জেলা হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি ফুটফুটে সন্তান প্রসব করেন ওইগৃহবধূ । গৃহবধূ বিলকিস বেগম নওগাঁঁর ধামইরহাট উপজেলার বড়থা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
সদ্য প্রসব হওয়া শিশুদের পিতা সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানসহ মা বর্তমানে সুস্থ রয়েছেন। আজ আমার আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমার সন্তানসহ পরিবারের সকলের জন্য দোয়া করবেন। এদিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করছেন।
জয়পুরহাট আধুনি জেলা হাসপাতালের আরএমও ডাঃ মিজানুর রহমান বিষয়টি  নিশ্চিত করে জানান, গৃহবধূ বিলকিস বেগমকে এক মাস আগে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ  বুধবার আমাদের চিকিৎসক ডাঃ নাছিমা আক্তার নীনা  এবং নুরুন নাহার নাজনীনের অক্লান্ত প্রচেষ্টায় স্বাভাবিকভাবেই প্রসব সম্ভব হয়।  বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION