1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ধর্ষণকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভে উত্তাল বরিশাল - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

ধর্ষণকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভে উত্তাল বরিশাল

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৬২৩ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতন অব্যাহত হারে বৃদ্ধি পাওয়ায় ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং ধর্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তির বিধান পাশ করার দাবীতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা নগরীর সদররোডে বিভিন্ন বানী লেখা সংবলিত প্লেকার্ড বুকে ঝুলিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। একইস্থানে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে বরিশাল মহিলা পরিষদসহ বিভিন্ন উন্নয়ন সংগঠন ও মহিলা আইনজীবী সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বরিশাল জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ সাজেদার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল মহিলা পরিষদ সম্পাদিকা পূষ্প রানী চক্রবর্তী, অধ্যাপিকা টুনু রানি কর্মকার, এ্যাডভোকেট শাহিদা তালুকদার, রফিকুল আলম, রনজিৎ দত্ত, জাহানারা বেগম সম্পা, প্রতিমা সরকার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহিমা নাসরিন, এনায়েত হোসেন শিপলু, জেসমিন আক্তার ও সম্পা দাস প্রমুখ। অপরদিকে বরিশাল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও নগরীতে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ বরিশাল শাখা। বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রনি খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আতাইল ইসলাম, আবু সাঈদ মুসা, বরিশাল বিভাগীয় ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ক সদস্য আরিফুল ইসলাম।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION