1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ডাকাতি সংঘটনের ৭ ঘন্টার মধ্যে মালামাল ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাটে ডাকাতি সংঘটনের ৭ ঘন্টার মধ্যে মালামাল ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪১৫ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাট জেলার সদর থানায় ডাকাতি মামলা রুজু হওয়ার সাত ঘন্টার মধ্যে সদর থানা ও জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে  ডাকাতি হওয়া ২ টি মোটর সাইকেল, নগদ টাকা, মোবাইল সেট ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ।
জয়পুরহাট সদর থানার আমদই ইউনিয়নের তেঘরা দন্ডপানি এলাকা থেকে ২টি মোটর সাইকেল, ১টি স্বর্ণের আংটি, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ২ হাজার ৫০০ টাকা ডাকাত দলের সদস্যরা লুণ্ঠন করলে এ বিষয়ে জয়পুরহাট সদর থানার মামলা নং- ৭২, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা পুলিশ সুপার  মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (চলতি দায়িত্বে  সদর সার্কেল) ইশতিয়াক আলম এর নেতৃত্বে জয়পুরহাট সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ  যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন কৌশল অবলম্বন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর সাত ঘন্টার মধ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে ২টি মোটর সাইকেল, ৫৩ হাজার ২৮০ টাকা, ১টি NOKIA মোবাইল সেট, ১টি ছোরা, ১টি লোহার কাটাল, ১টি চাপাতি, ১টি সামুরাই, ১টি রাম দা, ১টি ছোট ছুরি উদ্ধারসহ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বড় সাতাইল বাতাইল এলাকার আঃ জলিলের ছেলে আইনুল ইসলাম (৩৯), স্থায়ী সাং- পলুপাড়া, বর্তমান সাং- হীরকপাড়ার আকিলের ছেলে সাহারুল (৩৫) ও পলুপাড়া এলাকার ময়েন উদ্দিনের ছেলে রফিক (২৪), কে গ্রেফতার করা হয়েছে।
ডাকাতি সংঘটনের ৭ ঘন্টার মধ্যে মালামাল ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করায়  প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন জয়পুরহাটের সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION