1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে সেচ্ছাসেবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে সেচ্ছাসেবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪১৭ জন পঠিত

জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে  জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৯ টায় জয়পুরহাট জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন (এমপি)।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এস, এম সোলায়মান আলী ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি প্রভাষক এ, ই, এম মাসুদ রেজা এবং সঞ্চালনা করেন জেলা আওয়ামী  সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম শৈকত।

এ সময়ে বক্তারা বলেন, শুধু ২১শে আগস্ট এবং ১৭ই আগস্টেই নয়, ১৯৭৫ সালের ১৫ই আগস্টেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলের প্রথম নজির গড়া হয়৷ ২১ আগষ্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখনোও জামায়াত বিএনপি ও জঙ্গি সংগঠন গুলো দেশের ব্যাপক উন্নয়নে বাধাগ্রস্ত করতে শেখ হাসিনার বিরুদ্ধে নানা সরযন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION