1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন শেখ কবির হোসেন - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন শেখ কবির হোসেন

  • Update Time : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪৪৬ জন পঠিত

স্টাফ রিপোটার কে এম সাইফুর রহমান,

করোনা (কোভিড-১৯) এ আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে জরুরী মুহূর্তে অক্সিজেনের প্রয়োজন অপরিহার্য। এসকল বিবেচনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসায় ব্যক্তিগত’ অর্থায়নে ১০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চাচা শেখ কবির হোসেন। 
গত মঙ্গলবার রাত ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষঙ্গিক উপকরণ সহ পরিপূর্ণ 
১০টি অক্সিজেন সিলিন্ডার ঢাকা থেকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন তিনি। পরে বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, দেশজুড়ে করোনা মহামারীতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন টুঙ্গিপাড়ার জনসাধারণের কথা বিবেচনা করে ১০টি পরিপূর্ণ অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন। প্রথমে আমাদের ৩১টি অক্সিজেন সিলিন্ডার ছিলো। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০টি ও তার চাচা ১০টি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন। এ নিয়ে আমাদের এখানে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাঁড়ালো ৯১টি।

 

এ বিষয়ে শেখ কবির হোসেন আমাদের প্রতিনিধিকে জানান, টুঙ্গিপাড়াবাসীর করোনা চিকিৎসায় আরো অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হলে আমি আরো সিলিন্ডারের ব্যবস্থা করে দিবো। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো। জরুরী প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবো। সেইসাথে প্রত্যেকেই করোনা প্রতিষেধক টিকা নেবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION