1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে দিনে-দুপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন আটক -১ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

শ্রীপুরে দিনে-দুপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন আটক -১

  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৫৬ জন পঠিত

গাজীপুর থেকে এস এম দুর্জয়, 

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্য দিবালোকে দিনে-দুপুরে ছিন্তাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী মোঃমোখলেছ (৩৮) ঘটনাস্থলেই মারা গেছেন। স্থানীয় জনতা ছিন্তাইকারী রুবেল (৩০) কে পালিয়ে যাবার সময় আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামের লিচুবাগান এলাকার জাহাঙ্গীর সুপার মার্কেটের মা টেলিকম নামক দোকানে এ হত্যাকান্ডের  ঘটনা ঘটে।নিহত ব্যবসায়ী মোখলেছুর রহমান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরা পাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামের লিচু বাগান এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করতেন। আটক রুবেল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈহাটি গ্রামের সামসুল হকের ছেলে।মার্কেট মালিক জাহাঙ্গীর আলম জানান নিহত মোখলেছ তাঁর মার্কেটে দোকান ভাড়া নিয়ে প্রায় বার বছর যাবৎ ব্যবসা করে অসছে।

বুধবার সকাল থেকে দোকান পরিচালনা করছিল।বেলা এগারটার দিকে মা টেলিকম নামক দোকানে ছিন্তাইকারীর ছুরিকাঘাতে মোখলেছ মারা যান।শ্রীপুর থানার ইন্সপেক্টর তদন্ত মাহফুজ ইমতিয়াজ জানান,ঘাতক রুবেল তিন চার দিন যাবৎ লিচুবাগান এলাকায় অবস্থান করছিল। বুধবার বেলা এগারটার দিকে রুবেল মা টেলিকম নামক দোকানে গিয়ে অসহায়তার কৌশলে দোকানে প্রবেশ করে টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। এসময় ব্যবসায়ী মোখলেছ বাধা দিলে রুবেল তাকে একাধিক ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মুখলেছ মারা যায়।

দৌড়ে পালিয়ে যাবার সময় জনতার হাতে ধৃত  রুবেলকে আটক করেছেন।রুবেলের নিকট থেকে ছিন্তাই করা টাকা ও মোবাইল ফোন পাওয়া গেছে।তিনি আরো ও বলেন ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার  প্রক্রিয়াধীন চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION