1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বরিশালে মাদক মামলার আসামী গ্রেফতার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

বরিশালে মাদক মামলার আসামী গ্রেফতার

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৭০ জন পঠিত

বরিশাল  থেকে এস এম ওমর আলী সানী,

জেলার গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল র‌্যাব-৮ এর করা নিয়মিত মাদক মামলার আসামী ইমাদ খান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইমাদ উপজেলার বড় কসবা এলাকার মৃত আলাউদ্দিন খানের পুত্র।
গৌরনদী মডেল থানার এসআই খায়রুল ইসলাম জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব-৮ এর নিয়মিত মামলার পলাতক আসামী ইমাদ খানকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ইমাদ দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। সোমবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অপরদিকে রবিবার সকালে গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়ার নেতৃত্বে উপজেলার পিঙ্গলাকাঠী লঞ্চঘাট এলাকা থেকে সোলায়মান বেপারী নামের এক মাদক ব্যবসায়ীকে একশত পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোলায়মান গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার সিরাজ উদ্দিন বেপারীর পুত্র। এঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION