1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

গৌরনদীতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৭১ জন পঠিত

 বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,

 নিহত কলেজ ছাত্রীর লাশ রহস্যজনক কারণে তার পরিবারের সদস্যরা লুকিয়ে দাফনের জন্য অন্য জেলায় নিয়েছিলো। অবশেষে থানা পুলিশের কঠোর হস্তক্ষেপে শারমিন আক্তার (১৭) নামের ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকার। ওই বন্দরের কাঠ ব্যবসায়ী খোকন সরদার জানান, তার মেয়ে শারমিন গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। তুচ্ছ ঘটনা নিয়ে তার (খোকন) স্ত্রী শনিবার রাতে শারমিনকে গালিগালাজ করে। এতে অভিমান করে রবিবার দুপুরে নিজ বাসার শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে শারমিন আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত একবছর ধরে শারমিন জনৈক এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। বিষয়টি শারমিনের পরিবারের সদস্যরা জানতে পেরে ওই সর্ম্পক ছিন্ন করতে শারমিনকে বিভিন্ন ধরনের চাঁপ প্রয়োগ করে আসছিলো।
গৌরনদী মডেল থানার এসআই সাধন কুমার মন্ডল জানান, ঘটনার পর অতিগোপনে বাসায় তালা ঝুলিয়ে শারমিনের লাশ তার পরিবারের সদস্যরা দাফনের জন্য গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শারমিনের শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে বেশ কিছু আপত্তিকর আলামত জব্দ করেছে। পরবর্তীতে রবিবার রাতে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। সোমবার সকালে শারমিনের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এসআই সাধন উল্লেখ করেন। অপরদিকে ময়নাতদন্ত ছাড়াই নিহত শারমিনের লাশ থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য রবিবার রাতভর স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের নানা অপচেষ্ঠা চলে। এতে করে শারমিন আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এনিয়ে থানা পুলিশের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION