1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে ইউপি সদস্য ও খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারের বিরুদ্ধে অন্যের চাল আত্মসাতের অভিযোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

কাশিয়ানীতে ইউপি সদস্য ও খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারের বিরুদ্ধে অন্যের চাল আত্মসাতের অভিযোগ

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৬৫০ জন পঠিত
নিজস্ব  প্রতিনিধি,
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউপি সদস্য ও খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারের বিরুদ্ধে অন্যের নামের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল শেখ ও খাদ্যবান্ধব কর্মসূচী চালের ডিলার আলিম আল মোর্শেদের বিরুদ্ধে এ অনিয়মের অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এ ঘটনায় ওই ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগে জানা গেছে উপজেলার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র নুর ইসলাম শেখ, খবির খান ভানু বেগম, সাহেব আলী খান ও শ্যামলা বেগম ১০ টাকা মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকাভুক্তির জন্য ২০১৭ সালে প্রয়োজনীয় কাগজপত্র ইউপি সদস্য বিল্লাল শেখ কাছে জমা দেন। কিন্তু বিল্লাল শেখ তাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড ইস্যু করে ডিলারের যোগসাজশে দীর্ঘ তিন বছর ধরে এসব ব্যক্তির নামের চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছেন। তালিকায় নাম আছে গ্রাম পুলিশের মাধ্যমে ভুক্তভোগীরা বিষয়টি জানতে পেরে ইউনিয়ন পরিষদে খোঁজ নিলে ঘটনার সত্যতা দেখতে পান। পরে  তারা তালিকার নাম দেখে তাদের নামের চাল উত্তরণের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর স্থানীয় ডিলারের কাছে যান।
সেখানে গিয়েও তালিকায় তাদের নাম দেখতে পান কিন্তু এ নামের চাল উত্তোলন করে নিয়ে গেছে বলে ডিলার তাদেরকে জানান। পরে এসব ভূক্তভোগীরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
ভূক্তভোগী ভানু বেগম (৫০) বলেন, আমার নামে ১০ টাকার চালের তালিকায় নাম আছে তা আমি জানতাম না। কিছুদিন আগে গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পারি আমার নামে কার্ড আছে। আমি ডিলারের কাছে চাল আনতে যাই। ডিলার আমাকে বলে আপনার নামের চাল নিয়ে গেছে। আমার মতো আরও অনেকের নাম তালিকায় থাকলেও তারা চাল পায়নি। এ জন্য আমরা কয়েকজন মিলে ইউএনও স্যারের কাছে অভিযোগ
করেছি।
চৌকিদার হাচান মিনা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে আমাকে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৬ জন সুবিধাভোগীর নামের একটি তালিকা দিয়ে বলা হয়, এদের সকলকে পরিবার ভিত্তিক কার্ডের ফটোকপি নিয়ে ইউনিয়ন পরিষদে আসার জন্য। এ সময় চাপ্তা মধ্যপাড়ার কয়েকজন খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকায় তাদের নাম দেখে অবাক হয়ে যান। তারা জানেই না খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকায় তাদের নাম আছে।
ইউপি সদস্য বিল্লাল শেখ বলেন, যে কার্ডগুলো নিয়ে অভিযোগ উঠেছে, সে কার্ডগুলো আমি করিনি। কে বা কারা করেছে তা আমি জানি না।
খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আলিম আল মোরশেদ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ পর্যন্ত ২৬২ জনের মাঝে চাল বিতরণ করেছি। তবে কে কে চাল নিয়েছে আমি দেখিনি। ভূক্তভোগীরা আমার কাছে এসেছিলো। তবে এসব কার্ডের চাল এবার অন্য কেউ নিতে আসলে আমি তাদেরকে আটকে দেব। ঘটনার সাথে মেম্বাররা জড়িত থাকতে পারে। যেমন আমার ওয়ার্ডের মেম্বার এ রকম কয়েকজনকে চাল খাওয়াতো। আমি বিষয়টি জানতে পেরে এবার সেই কার্ডের চাল বিতরণ করেনি। রাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম. হারুন অর রশিদ পিনু বলেন,
খাদ্যবান্ধব কর্মসূচীর চালের সম্পূর্ণ দায়- দায়িত্ব ডিলারের। এখানে চেয়ারম্যান- মেম্বারদের কি করার আছে।কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION