1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাওরাইদ ইউনিয়নবাসীসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন"চেয়ারম্যান এ্যাড.আজিজুল হক আজিজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

কাওরাইদ ইউনিয়নবাসীসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন”চেয়ারম্যান এ্যাড.আজিজুল হক আজিজ

  • Update Time : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪৬৫ জন পঠিত

 গাজীপুর থেকে   এস.এম দুর্জয়,

ঈদ মানে খুশী ঈদ মানে আনন্দ,ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধাদ্বন্দ্ব।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.মোঃ আজিজুল হক আজিজ কাওরাইদ ইউনিয়নবাসীসহ দেশবাসী সকলকেই ঈদের    শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।চেয়ারম্যান আজিজুল হক আজিজ  বলেন,ঈদুল আযহা’মুসলিম জাতির জন্য আনন্দের,তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ এটুকু  ভাগাভাগি করার আহ্বান জানান।

তিনি আরো বলেন   ঈদুল আযহা’র ত্যাগের মহান আদর্শ  ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।ঈদুল আযহা ধৈর্য সহনশীলতা সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোদ ও ভালোবাসার শিক্ষা দেয়।আমরা যেন প্রতিকী পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে পারি।প্রতিটি মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানব জেগে উঠুক দ্ভাতৃত্বের বন্ধনে শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন আল্লাহ পাক যেন উনাকে সুস্থতা ও ভালো রাখেন।

চেয়ারম্যান আজিজুল হক আজিজ আরো বলেন,পরম করুনাময় আল্লাহ’তালার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি,দুঃখ-জরা,সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক একই ভাবে করোনা সংকট জয় করবে।

দোয়া করি  আল্লাহ পাক যেন আমাদের প্রতি সহায় হউন।পরিশেষে তিনি কাওরাইদ ইউনিয়ন বাসী সহ  সকলকেই উদ্দেশ্য করে বলেন করোনার দ্বিতীয় ঢেউয়ের পাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,জনসমাগম এড়িয়ে চলুন এবং মাস্ক ব্যবহার করুন।সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।সকলকেই জানাই ঈদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION