1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৭৪৩ জন পঠিত

গাজীপুর থেকে এস.এম দুর্জয়,

ব্যাপক আনন্দ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত ৩ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন সবুজ বলেন-তৃণমূল নেতা কর্মীদেরকে তাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী ও সু-সংগঠিত করার জন্য আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড,শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর সভার মেয়র মোঃ আনিছুর রহমান।শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বুলবুল ও যুগ্ন-আহবায়ক হুমায়ুন কবির হিমু,গাজীপুর জেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল,শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন,গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জুলহাস উদ্দিন মাস্টার, বক্তব্য রাখেন -পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা হাবিবুল্লাহ,কাউন্সিলর শাহজাহান মন্ডল,শ্রমিকনেতা আরজু সরকার সহ অকেই।সম্মেলন পরিচালনা করেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা।ত্রি-বার্ষিক সম্মেলনে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফোরকান খান,সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বাদল ,৫নং ওয়ার্ডের সভাপতি কেকিম পালোয়ান,সাধারণ সম্পাদক আঃ মোতালিব,৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম ভাঙ্গি, সাধারণ সম্পাদক হাজী কামালকে নির্বাচিত করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION