1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শবাচিমে সাধারণ রোগীদের আসতে নিষেধাজ্ঞা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা

শবাচিমে সাধারণ রোগীদের আসতে নিষেধাজ্ঞা

  • Update Time : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪১৮ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী, 

নগরীতে করোনা সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ফলে বিভাগের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ রোগীদের দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) আসতে নিষেধাজ্ঞা জারি করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস বলেন, সারাদেশের সাথে বরিশাল নগরীতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই সবদিক বিবেচনা করে সাধারণ রোগী যাদের চিকিৎসা জেলা ও উপজেলা হাসপাতালে সম্ভব তাদের শেবাচিম হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, শেবাচিম হাসপাতালের আন্তঃবিভাগে গড়ে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী ভর্তি থাকেন। এছাড়া বর্হিবিভাগেও রোগীর সংখ্যা অনেক। এরমধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে চিকিৎসা সেবা দিতে চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন। এরসাথে প্রতি রোগীর সাথে কমপক্ষে দুইজন করে স্বজন থাকায় তাদের মাধ্যমেও করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ইতোমধ্যে উল্লেখিত সিদ্ধান্তের বিষয়ে বিভাগের সকল জেলা সিভিল সার্জনসহ জেলা ও উপজেলা হাসপাতাল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION