1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুর পৌরসভার ৩টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

শ্রীপুর পৌরসভার ৩টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৭৫১ জন পঠিত

গাজীপুর থেকে এস.এম দুর্জয়, 

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার  ১, ২,ও ৩  নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার বিকাল ৩টায়  শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের  উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাননীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ।প্রধান অতিথির বক্তব্যে – ইকবাল হোসেন  সবুজ   তৃণমূল আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী ও  সু-সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বুলবুল), গাজীপুর জেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  হুমায়ুন কবির হিমু,শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, উপ দপ্তর সম্পাদক আতিকুর রহমান জুয়েল, উপ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান,  কাউন্সিলর হাবিবুল্লাহ,যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল সহ  জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিপুল সংখ্যক  নেতা কর্মী বৃন্দ।
সম্মেলন পরিচালনা করেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা।সম্মেলনে পৌর সভার ১ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি শেখঃ মোঃমহসীন,সম্পাদক মোঃ শাকিল,২নং ওয়ার্ডের সভাপতি মোঃ রুহুল আমিন খান  রতন, সম্পাদক মোঃ আশিক উল্লাহ, ৩ নং ওয়ার্ডের সভাপতি হাজী রফিকুল, সম্পাদক -মোঃ তাজ উদ্দিনকে নির্বাচিত করা হয়।নির্বাচিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী তিন  মাসের মধ্যে ওয়ার্ড আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION