1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাবনা চরতারাপুর বাজারে সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে নিহত - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

পাবনা চরতারাপুর বাজারে সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

  • Update Time : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৬৫৬ জন পঠিত

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মেয়েটির মা। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার তারিবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)। আর গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তারকে (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। তিনি জানান, পাবনা থেকে মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পথিমধ্যে তারাবাড়িয়া বাজার এলাকার কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে ফোনে কথা বলছিলেন আলমগীর হোসেন। এসময় বালু পরিবহন করা একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন ও তার মেয়ে সিনহা মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় আলমগীরের স্ত্রী নাসরিন আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ ও মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি নাছিম আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাকটি পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ট্রাকের চালক ও তার সহকারীকে খোঁজা হচ্ছে। তবে ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION